
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় চিকিৎসাধীন ধর্ষণের শিকার মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ের কাছেই আছি। আমার মেয়ের শারীরিক অবস্থা ভালো না। ডাক্তার বলছে—“আল্লাহকে ডাকেন। ”’
কোনো সাড়া দেয় কি না, জানতে চাইলে শিশুটির মা বলেন, ‘আগের মতো আঁচড় দিলে আর সাড়া দেয় না। এখন আর নাড়ায় না।’
এ বিষয়ে বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন মাগুরার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সিজিএস (কমা লেবেল) ৪ থেকে ৩-এ নেমে এসেছে। মস্তিষ্ক এবং চোখের পাতা গতকালের (মঙ্গলবার) চেয়ে কম কাজ করছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা শিশুটির সুচিকিৎসার প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেস সচিব।
পুলিশ ও শিশুটির পরিবারসূত্রে জানা যায়, গত ৫ মার্চ (বুধবার) রাতে মাগুরা পৌর সদরে বড় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। পরে ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৬ মার্চ রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ৮ মার্চ বিকেলে শিশুটিকে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে করা মামলায় তার বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুর রিমান্ডে রয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে