
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে মাদ্রাসাশিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাখেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভির আহমেদ শিমুলের বাবা।
এর আগে গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। ওই দিন রাতেই থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির পর মো. রাসেল শেখ (৪০) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।
তাঁর দেওয়া তথ্যমতে, লাশটি উদ্ধার করা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে। আটক রাসেল শেখ একই উপজেলার মেঘচামী এলাকার সোহরাব শেখের পুত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে