
নগর বনায়নে কোরবানির হাটের গোবর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নগরে বনায়নের জন্য হাটের সব গোবর সংরক্ষণ করা হচ্ছে। হাটের গোবর এক জায়গায় সংরক্ষণ করা হবে। এটা নগরের গাছ লাগানোর কার্যক্রমকে আরও বেগবান করবে।
আজ মঙ্গলবার ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বছর ডিএনসিসিতে অস্থায়ী ৯টি পশুর হাট বসেছে। এ ছাড়া গাবতলী পশুর হাট রয়েছে।
এবার ডিএনসিসির পশুর হাট ডিজিটাল করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এবার কোরবানির পশুর হাটে নতুন কনসেপ্ট দিয়েছি। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট করা হয়েছে। ক্রেতারা গরুর দাম কার্ডে পরিশোধ করেছেন। বিক্রেতারাও ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করছেন। ফলে আর মলম পার্টি, ছিনতাই পার্টির ঝামেলায় পড়তে হবে না।’
পশুর হাটে অনিয়ম হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখব হাটে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। প্রত্যেক হাটে ইজারার শর্ত দেওয়া হয়েছে। তা ভঙ্গ করলে জরিমানা করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে