অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হাওলাদার (৬৮) ও তার স্ত্রী তাছলিমা আক্তারের (৫৪) বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার গোপালগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মামলা দুইটি দায়ের করা হয়।
গোপালগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা দুটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার ২০১০ সাল থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৪০ টাকার টাকার স্থাবর ও ৪২ লাখ ৭১ হাজার ৫৮২ টাকার অস্থাবরসহ মোট ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।
ওই সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১১৯ টাকা। ওই সময়কালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ পাওয়া যায় এক কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৪২০ টাকা। ব্যয় বাদে তার গ্রহণযোগ্য আয়/সঞ্চয় ৪ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকা। এ হিসাবে মজিবুর রহমান হাওলাদারের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪৬ লাখ ১৬ লাখ ২৩ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারার অপরাধে তার বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের হয়েছে।
এ ছাড়া মজিবুর রহমান হাওলাদারের স্ত্রী তাছলিমা আক্তার ১৯৯১ সাল থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তার সম্পদ বিবরণী দাখিল করেন দুর্নীতি দমন কমিশনে। দাখিলকৃত সম্পদ বিবরণীতে অবৈধ সম্পদ গোপন করে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। তার নিজস্ব কোনো আয় না থাকার সত্ত্বেও স্বামী মজিবুর রহমান হাওলাদারের অবৈধ সম্পদ গ্রহণ করেন তিনি।
তার জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারার অপরাধে তার বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে