
রাজধানীর রমনার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার চোখ-মুখ থেঁতলানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন আছে।
‘ওপর থেকে পড়ে গেলে একটা মানুষের দেহে যে ধরনের লক্ষণ থাকার কথা সবই তাঁর শরীরে পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
আমেনা খানম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তরুণী একজন নৃত্যশিল্পী ছিলেন।’
নিহতের মা আজিমুন ইসলাম নাজমা বলেন, ‘আমার মেয়ের পড়াশোনা বন্ধ রয়েছে। বর্তমানে নাচ-গান করে। গত রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বার বার ফোন দিলেও ফোন ধরেনি। পরে পুলিশ ফোন দিয়ে বলে আপনি একটু থানায় আসেন। পরে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে