ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। আজ শনিবার সদর ও নলছিটি থানায় মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি জিবা আমিনা আল গাজী বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার আবদুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘শনিবার বিকেলে বাদী থানায় এসে এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাদীর আইনজীবী ফয়সাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির প্রার্থীকে রাস্তায় নামতে দেয়নি। শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে বিএনপির প্রার্থী জিবা আমিনা আল গাজীর ওপর ঝালকাঠি ও নলছিটিতে হামলা করা হয়। মিথ্যা মামলা করে তাদের এলাকা ছাড়া করা হয়।’
মহিলা দলের নেত্রী জিবা আমিনা আল গাজী বলেন, ‘২০১৮ সালে আমি ঝালকাঠি-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন শেখ হাসিনা ও আমুর নির্দেশে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এতে আমিসহ অর্ধশত নেতা কর্মী আহত হই। এত দিন ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে কেউ মামলা করতে পারেনি। এখন সময় এসেছে, তাই সদর ও নলছিটি থানায় দুটি মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে