কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানি জমে থাকা জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও একই গ্রামের মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।
নিহত তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। একপর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। পানিতে প্রথম নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নেমে সেখানে রাফিয়া তানহার মরদেহ উদ্ধার করা হয়।
কাটখাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে