
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। ৫ দিন সাগরে ভেসে থাকার পর গতকাল সোমবার তাঁদের উদ্ধার করা হয়।
মাছ ধরতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন ১২ জেলে। গত ১৭ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থেকে রওনা দেন তাঁরা। পরদিন রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় তাঁদের। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। এভাবে ৫ দিন সাগরে কেটে যাওয়ার পর গত ২৩ মার্চ মোবাইল নেটওয়ার্ক সংযোগ পেয়েই ৯৯৯ নম্বরে কল দেন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড।
ট্রলারে থাকা মো. হাসান নামে এক জেলে জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়েছিলেন। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। জেলে হাসান ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।
সাগরে ট্রলারটির সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হয়। অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে গতকাল ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে