
রাজধানীতে নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৫ জুলাই ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
গত ২২ জানুয়ারি দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন নাদিয়া। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় ওই মোটরসাইকেলকে ভিক্টর পরিবহনের একটি বাস আঘাত করে। নাদিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে বাস চালিয়ে যান বাসের চালক। বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তাঁর বন্ধু অক্ষত রয়েছেন। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নাদিয়া।
ঘটনার দিন রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
পরে ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬ জানুয়ারি দুজনই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, তাঁদের অসাবধানতা এবং বেপরোয়া গতিতে বাস চালানোর ফলে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলের পেছনে বসা মেয়েটি মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে তাঁদের বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রী মারা যান। পরে বাস ফেলে রেখে তাঁরা দুজনই পালিয়ে যান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে