নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কলেজের প্রধান ফটোকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিক সমিতির নেতারা দাবি জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে অংশ নেন সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিক ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতা কর্মীরা।
বক্তারা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকায় ছিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে সাংবাদিক হামলার ঘটনায় সাংবাদিক সংগঠন, গণমাধ্যম অফিস ও মালিকপক্ষের নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তার।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস, সাবেক সভাপতি বিল্লাল হোসেন সাগর, নাজমুস সাকিব, সাবেক সহসভাপতি কেফায়েত শাকিল প্রমুখ।
এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘শুধু নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার করা হয়েছে বিষয়টি এমন নয়। নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উভয় পক্ষই টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। কিন্তু সাংবাদিক নির্যাতনের কোন বিচার হয় না বলেই সবাই সাহস পেয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে নিউমার্কেট এলাকায় প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়েছে।’
আনাস আরও বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অতীতে সাগর-রুনিসহ যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে কিংবা আহত হয়েছে তাদের যেসব বিচার চলমান তা অতি দ্রুত শেষ করতে হবে।’
ভূঁইয়া আনাস বলেন, প্রয়োজনে আদালত গঠন করে বিচারকার্য পরিচালনা করতে হবে। যদি এ হামলার বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করা না যায় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (গণমাধ্যম) ভেঙে পড়বে। গণমাধ্যম ভেঙে পড়লে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে উল্লেখ করেন তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে