ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৬১) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রমিজ উদ্দিনের বাড়ি দোহারের নয়াবাড়ি ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের তিনি সকিমউদ্দিনের ছেলে। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, রমিজ উদ্দিন দোহার থানার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ বুধবার ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাঁর মরদেহ গ্রামের বাড়ি দোহারের নয়াবাড়ির নয়াডাঙ্গী যাবে। সেখানে রাত ৮টায় পর বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শিলাকোঠা কবরস্থানে দাফন করা হবে। মৃত রমিজউদ্দিনের একমাত্র ছেলে ইলিয়াস হোসাইন জনি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, মৃত রমিজউদ্দিনের সাজা আগামী মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ১৫ মে দেশের এটিএন নিউজের আয়োজনে কারাগারের হাজতিদের নিয়ে ‘কারা কণ্ঠ গাও খাঁচার পাখি গাও’ অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করেন তিনি। অনুষ্ঠানে তিনি তৃতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে