নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আগমন সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, ৬০ যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে কমপক্ষে ৫০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, ‘খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। শিশুসহ বাসে থাকা সব যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে