
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার দেইয়্যু বাংলাদেশ লিমিডেট নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের ওই কারখানার শ্রমিকেরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদের বোনাস বাড়ানোর দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন করে আসছেন। কারখানাটিতে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকাল ৯টার দিকে কিছুসংখ্যক স্টাফ ও বহিরাগত লোকের হামলায় আন্দোলনরত শ্রমিকদের তিন-চারজন আহত হন। আহত রাজু (২৫) ও দীন ইসলামকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেইন গেট ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেন।
এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশের লিরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করতে দেরি করায় এর প্রধান ফটক ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় একজন নারী শ্রমিকের মাথায় ইটের আঘাত লাগে। এই প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টার দিকে) শ্রমিকেরা দেইয়্যু কারখানার সামনে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ উপস্থিত রয়েছে।
এসব বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দেইয়্যু কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে