রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের নিচে পড়ে রিয়ান নামের (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লারপাড়া সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রিয়ান উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেনাপচা গ্রামের অটোরিকশাচালক রেজাউল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রিয়ান বাইসাইকেলে করে দেবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লারপাড়া এলাকার একটি কলাবাগানের কাছে পৌঁছালে তার পেছন থেকে আসা দ্রুতগতির মাটি টানা ড্রামট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে পড়ে যায়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকচালক ও তাঁর সহযোগীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে