মুন্সিগঞ্জে আজকের পত্রিকার দুই বছরপূর্তি নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা, শোভাযাত্রা ও কেক কাটা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনায়েদ।
আজকের পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও টঙ্গিবাড়ী প্রতিনিধি মো. মাসুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহসভাপতি গোলজার হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাংবাদিক নাদিম হোসাইন, মঈন উদ্দিন সুমন, জুয়েল হাসান, জুয়েল রানা, রাজিবুল হাসান জুয়েল, মাসুদ রানা, ফয়সাল হোসেন, নাজির হোসেন, তোফাজ্জল হোসেন শিহাব, সাংবাদিক আজিম হাওলাদার প্রমুখ। পরে কেক কাটা শেষে প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে