নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রাফিয়া ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে রাফিয়ার মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমউদ্দিন। তিনি বলেন, ‘বাচ্চা মেয়েটি আমাদের এখানে আনার আগেই মারা গেছে।’
রাফিয়ার বাবার নাম রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহিদা খানম। মা লালমাটিয়া মহিলা কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান। রাফিয়ার নানার বাড়ি দোহারের নারিশা ইউনিয়নের নারিশা খালপাড়ে। দাদার বাড়ি পিরোজপুর শহরে। ঢাকার মোহাম্মদপুরে সে মা-বাবার সঙ্গে থাকত। রাফিয়া নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান তার খালাতো ভাই সোহাগ হোসেন হান্নান।
সোহাগ হোসেন হান্নান আরও জানান, রাফিয়া ও এলাকার এক শিশু উঠানে খেলছিল। সেসময় তার নানি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। রাফিয়া খেলতে খেলতে নারিশা খালপাড়ের খান বাড়ির পুকুর ধারে চলে আসে। পরে তার জুতা পড়ে গেলে উঠাতে গেলে পানিতে পড়ে যায় সে। তার সঙ্গে থাকা আরেক শিশু খবর দিলে নানার বাড়ির লোকজন খোঁজ করে পুকুর থেকে রাফিয়াকে উদ্ধার করে। দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বিকেলে জানাজা শেষে রাফিয়াকে নারিশা এলাকার চৌতাবাতর কবরস্থানে দাফন করা হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে, নানার বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রাফিয়ার মা কর্মস্থল থেকে ঘটনাস্থলে চলে আসেন বলে নানার বাড়ির লোকজন জানান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে