
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৯৩ শতাংশ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ, বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া ও মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী তাবাসসুম তিথি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই ইউনিটে ৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন পাস করেছেন। পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।
এই ইউনিটে মোট আসনসংখ্যা রয়েছে ১ হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাচ্ছে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে