
ভোট কেন্দ্র থেকে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বের করে দেওয়ার পর পুলিশের সামনেই তাঁর ওপর হামলা হয়েছে। চড়–থাপ্পড় ও লাথি দিয়েছে নৌকার ব্যাজধারী কিছু লোক। পরে তিনি হাসপাতালে ভর্তি হন।
হিরো আলমকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পুলিশের সামনেই তাঁকে মারধর ধরার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন, নৌকার ব্যাজধারীদের হাতে তাঁকে তুলে দিয়েছে পুলিশই।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘হিরো আলম অনেক লোকজন নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন। পুলিশ তখন তাঁকে এত লোক নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। আইনেও নাই, এত লোক নিয়ে কেন্দ্র পরিদর্শন। তাই কেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাঁকে কেন্দ্র থেকে বের করে দেন। কেন্দ্রের সামনেই তাঁর গাড়ি ছিল। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তো কেন্দ্র অনিরাপদ রেখে তাঁর সঙ্গে যেতে পারে না।’
আজ সোমবার দুপুরে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর নৌকার ব্যাজধারী একদল যুবক হামলা করে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে আজ রাতে আজকের পত্রিকাকে ডিএমপি কমিশনার বলেন, ‘এক দল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। আমরা ভিডিও দেখে তাদের শনাক্ত করছি। তাদের মধ্যে চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করা হয়েছে। সবাইকে গ্রেপ্তার করা হবে। এখানে কোনো দল মত দেখা হবে না।’
উল্লেখ্য, ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একতারা প্রতীক নিয়ে এই নির্বাচনে ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হিরো আলম।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে