
নরসিংদীর পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা (২৩) নারীকে বাসায় দুই দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেছেন।
এ ঘটনায় ইকবাল হোসেন (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা। অপর আসামি হলেন একই এলাকার পাপ্পু মিয়া (২৯)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ের একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পর গত শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানার পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারী শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানান, একটি মামলায় জেলে থাকা তাঁর স্বামীকে মুক্ত করার নামে আইনজীবী সেজে ইকবাল নামের এক ব্যক্তি তাঁকে বিভিন্ন লোভ দেখান। পরে চারজন মিলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ওই ভবনে নিয়ে দুই দিন আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন। পুলিশ শুক্রবার রাতে ওই ভবন পরিদর্শন করে। এ ঘটনায় গতকাল রাতে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে অভিযোগ দিলে ইকবালকে গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর স্বামী বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় জেলহাজতে ছিলেন। জেল থেকে মুক্ত হওয়ার পর স্বামীকে ঘটনা জানালে দুজনের নাম উল্লেখসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে