হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। এ কারণে বৃহস্পতিবার রাতেই মুক্তি পেতে পারেন মামুনুল হক এমন খবরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা ফটকে ভিড় করেছেন তার হাজারো সমর্থক।
তবে কাশিমপুর কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, আজ রাতে মামুনুল হকের মুক্তির কোনো সম্ভাবনা নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে মামুনুল হক তাঁর বিরুদ্ধে দায়ের কৃত মামলায় বিভিন্ন সময়ে জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এ কারণে তিনি আজ জামিনে কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবর ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর থেকেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন তাঁর সমর্থক ও হেফাজত কর্মীরা।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবত বন্দী হিসেবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ৩৬ টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে।
সিনিয়র জেল সুপার আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। আজকে রাত হয়ে যাওয়ায়, ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। তাই তাঁর আজকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, আগামীকাল শুক্রবার সরকারি ছুটি। সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে। সেখান থেকে কাগজপত্র যাচাই-বাছাই শেষ হলে পরে তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন। তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন, সেটি কালকের আগে বলা যাচ্ছে না।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে