শ্রীপুরে রেললাইনের পাশে পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক যুবকের পা বিচ্ছিন্ন মৃতদেহ। রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের রেললাইনের পাশে এই পা বিচ্ছিন্ন মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টারকে খবর দেন।
শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানানোর পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। কখন কোন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে, সে বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, ‘রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হতে পারে। আজ সকালে স্থানীয় কয়েকজন এসে পা বিচ্ছিন্ন ওই যুবকের মৃতদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে। লোকটিকে আমাদের এলাকায় কেউ চিনতে পারছে না।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে মৃতদেহ পড়ে আছে এমন খবর পেয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে রওনা হব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে