
মানিকগঞ্জের সিঙ্গাইরে কালীগঙ্গা নদীর ওপর ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কওমি ছাত্র পরিষদ ও স্থানীয় জনতা এই কর্মসূচি পালন করে।
এদিকে সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকার সাভার উপজেলার তেতুলঝোড়া এলাকায় হেমায়েতপুরে ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুরসহ চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র-জনতা যান চলাচলের ব্যবস্থা করে।
এদিকে টোল প্লাজার কাছেই পুলিশ ফাঁড়ি থাকলেও পরিস্থিতি মোকাবিলায় তারা নীরব ভূমিকা পালন করে।
এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কালীগঙ্গা নদীর ওপর স্থাপিত সেতুর টোল প্লাজাটি ঢাকার সাভারে পড়েছে। সেখানে সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে