নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও নাসিক সম্মিলিতভাবে কাজ করলে শহরের সকল উন্নয়ন সম্ভব। ফুটপাত উচ্ছেদ থেকে শুরু করে অবৈধ স্ট্যান্ড, অবৈধ ডায়াগনস্টিক, অটোরিকশা সবগুলোকে নিয়মের আওতায় আনা সম্ভব। এ জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।’
আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে নগর উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘শহরের প্রধান প্রধান সড়ক ও গলি সরু। ফায়ার সার্ভিসের গাড়ি যেতে সমস্যা হয়। কিন্তু বন্দর ও সিদ্ধিরগঞ্জের সড়কগুলো বড়। গরিব মানুষকে উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ করা সম্ভব না। সরকার অধিগ্রহণ করলেই সম্ভব। এমন অবস্থায় অটোরিকশাগুলোকে নিয়মের ভেতর নিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের মতামত ছাড়া নতুন বাসের অনুমতি দিতে পারে না প্রশাসন। অথচ ৫০টির অনুমতি নিয়ে দেড় শ বাস চালানো হয়। এগুলো সমাধানে সবার সহযোগিতা দরকার। আমরা যদি সমাধান না করি তাহলে জনগণ কোথায় যাবে? তারা আমাদের ভোট দিয়ে এই চেয়ারে বসিয়েছে।’
পুলিশের উদ্দেশে মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুনের (বর্তমান ডিবি প্রধান) আমলে ফুটপাত, অটোরিকশা, যানজট ও ট্রাকস্ট্যান্ড সব নিয়ম মেনে চলেছিল। এখন কেন সেটা সম্ভব হচ্ছে না? তখন ফুটপাত দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করেছে। ট্রাফিক পুলিশ রাস্তা বুঝে কাজ করলে যানজট শহরে থাকে না। ট্রাফিক পুলিশের জন্য এমপি সেলিম ওসমান অনেক কিছু করেছে। তা ছাড়া ইদানীং শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। এসব ঘটনা আমাদের লজ্জিত করে।’
শহরে অবৈধ ক্লিনিক প্রসঙ্গে আইভী বলেন, ‘সরকারি হাসপাতালের সামনে এত ডায়াগনস্টিক সেন্টার কীভাবে থাকে? কোন নিয়মে তারা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলেছে? সরকারি নিয়মে এতগুলো সেন্টার থাকতে পারে না। এসবের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পৌরসভার আমলে আমি অনেক ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছি। আমি চাই সকাল থেকে নগর যেন পরিচ্ছন্ন থাকে। এ জন্য প্রশাসন এবং কাউন্সিলরদের সহযোগিতা চাই। নাসিক ও প্রশাসনের দূরত্ব তৈরির জন্য এক প্রভাবশালীর অধিনস্তরা মিথ্যা তথ্য প্রচার করে। এগুলো নিয়ে আপনারা সতর্ক থাকবেন।’
সভায় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আনোয়ার হোসেন, র্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, প্যানেল মেয়র-১ আব্দুর করিম বাবু, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মনিরুজ্জামান মনির, আবুল কাউসার আশা, অহিদুল ইসলাম ছক্কু, মোখলেছুর রহমান, মনোয়ার বেগম, তিতাস গ্যাসের প্রকৌশলী ইমরান, শিক্ষা প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা সম্পা সাহাসহ প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে