ত্রুটিপূর্ণ তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গত ৬ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৪৬ হাজার কোটি টাকা লাভ করেছে। ভোক্তার ওপর দায় না চাপিয়েও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা যেত বলেও মনে করে সিপিডি।
আজ বুধবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক সংলাপে একথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
সংলাপে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিপিসি ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে। বর্তমানে জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়ে নেপাল ও পাকিস্তানে বেশি। জ্বালানি তেলের দাম বাড়ার ক্ষেত্রে সিঙ্গাপুর, হংকং ও জার্মানির তুলনা দেওয়া হয়েছে। এই দেশগুলোর মানুষের মাথাপিছু আয় ৫০ হাজার ডলারের কাছাকাছি। যখন তুলনা করব তখন সে দেশের আর্থসামাজিক অবস্থান ও প্রেক্ষাপট মাথায় রাখা জরুরি।’
জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, ‘জ্বালানি তেলের এই মূল্য পুনর্বিবেচনা করা প্রয়োজন। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। তাদের জন্য খোলা বাজারে পণ্য বিক্রি ও রেশনিং কার্ডের সংখ্যা বৃদ্ধি করতে হবে। সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করার ক্ষেত্রে দুর্নীতি রুখতে হবে।’
জ্বালানি তেলের দাম বাড়ার বিভিন্ন নেতিবাচক প্রভাব উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রথমেই পরিবহন সেক্টরের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ডিজেলে দাম বৃদ্ধিতে কৃষি পণ্য ও শিল্প উৎপাদনে উৎপাদন খরচ বেড়ে যাবে।’
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এড়ানো যেত। সংকট এড়ানো যেত, মূল্যবৃদ্ধির প্রয়োজন পড়ত না। বিপিসি যদি তার হিসাবে স্বচ্ছতা রাখত।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে