নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে আহত এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার দিবাগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
শাহিন একই এলাকার নজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। এই ঘটনায় আহত হয়েছেন আলহাম ও ওয়ালিদ নামে আরও দুজন।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন তাঁর ইজিবাইক নিয়ে রাস্তায় চলাচলের সময় কিশোর গ্যাংয়ের লিডার আশরাফুলের (১৮) সঙ্গে ধাক্কা লাগে। এতে আশরাফুল ক্ষুব্ধ হয়ে শাহিনকে চড়থাপ্পড় মারেন। রাতে শাহিন বাড়ি ফিরে তাঁর বন্ধু আলহাম, ওয়ালিদকে নিয়ে আশরাফুলকে ধরতে তাঁর বাড়িতে যান। সেখানে তিনি তাঁর দলবল নিয়ে শাহিনের ওপর হামলা চালান। এ সময় শাহিনের পেটে ছুরিকাঘাত এবং পিটিয়ে আহত করেন আলহাম ও ওয়ালিদকে।
ঘটনার পরপরেই শাহিনকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান শাহিন।
এ ঘটনায় আহত আলহাম বলেন, ‘আশরাফুল একই এলাকার আলিম মিয়ার ছেলে। সে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে। এলাকায় মাদক ব্যবসাসহ নানান অপরাধমূলক কাজ করে সে। শাহিনকে কেন মারধর করল, এই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার কারণেই আমাদের ওপর হামলা চালিয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। আশরাফুলসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে