
সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে বলে জানা গেছে। আন্দোলনের ১১তম দিনে আজ রোববার সকালে শাহবাগে অবস্থান নেন তাঁরা। শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের চার প্রতিনিধি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করতে যান। তারপর বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নেন নিয়োগ বঞ্চিতরা।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের সমাবেশ শুরু হয়। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার পর চারজন প্রতিনিধি মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিরা হলেন— তালুকদার পিয়াস, জেরিন আক্তার, নাহিদ ইসলাম ও সৌরভ আহমেদ।
শরীয়তপুর থেকে সমাবেশে আসা আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহাসমাবেশ চলমান রয়েছে। পাশাপাশি আলোচনাও চলছে। আমরা সম্মিলিতভাবে এখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর থেকে আমরা আন্দোলন ও সমাবেশ করে যাচ্ছি। আমরা এই শাহবাগে অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিলও কেউ করেনি। তাই আমরা আজকে এখানে সমাবেশ করছি।’
এর আগে সচিবালয়ে যাওয়া প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা ও আন্দোলন এক সঙ্গে চলবে। বিকেলে আন্দোলনকারী শিক্ষকেরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার কথা রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে