
রাজধানীর হাজারীবাগ কালুনগরের একটি বাসা থেকে প্রতিবন্ধী দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের গলা কাটা এবং অন্যজনের হাত-পায়ের রগ কাটা ছিল।
গতকাল রোববার দিবাগত রাতে হাজারীবাগ থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন নাসরিন আক্তার (৩০) ও তাঁর বড় বোন জেসমিন আক্তার (৪৪)। তাঁদের বাবার নাম মৃত জামাল হক। বর্তমানে হাজারীবাগ কালুনগর ৬ তলা বাড়িটির তৃতীয় তলায় থাকতেন তাঁরা।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসরিনের ডান পায়ের রগ কাটা এবং বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে কাটা জখম আছে। এ ছাড়া জেসমিন আক্তারের গলায় গভীর ক্ষত ছিল।
তিনি আরও বলেন, তাঁরা দুই বোনই বাক্ এবং মানসিক প্রতিবন্ধী। দুজনই অবিবাহিত। তাঁদের বাবা মারা গেছেন। বাসাটিতে মা এবং ভাই নাজির হোসেনের সঙ্গে থাকতেন। রোববার রাতে তাঁর ভাই নাজির বাসার বাইরে ছিলেন। আর মা পাশের রুমে ছিলেন। একপর্যায়ে তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থা দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন।
এসআই বলেন, নাসরিন আক্তারকে স্বজনেরা জীবিত মনে করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে নাসরিনের মরদেহ পাওয়া যায় এবং ওই বাসা থেকেই জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক বোন আরেক বোনকে মেরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে