গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে নাশকতার শিকার রেললাইন সংস্কারের পর পরীক্ষামূলকভাবে উদ্ধারকারী ট্রেন চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের দুমড়েমুচড়ে যাওয়া অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।’
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, ‘দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে।
এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।’
আজ বুধবার ভোর চারটার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে