নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে নদীর পূর্ব প্রান্তে বন্দর ময়মনসিংহ পট্টি এলাকার মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা। পরিবার ও স্থানীয়দের ধারণা—নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তাদের।
গতকাল রোববার থেকে ওই শিশুরা নিখোঁজ ছিল। শিশু দুজন হলো—বন্দর থানার কাজীবাড়ি এলাকার বাবুল কাজীর ছেলে বিল্লাল (৮) ও একই এলাকার আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৭)।
স্থানীয়রা বলছে, গতকাল রোববার থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোথাও পাওয়া যায়নি। সকালে শীতলক্ষ্যার তীরে দুজনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে।
বন্দর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল্লাহ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ও নৌ-পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করি। পরিবারের ভাষ্য, ছেলে দুজন একসঙ্গেই খেলাধুলা করত। সম্ভবত গোসল করতে গিয়েই তারা ডুবে মারা গেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। নৌ-পুলিশ পরে বন্দর থানার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।’
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ দুই শিশুর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে