
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দনিয়ার এ কে স্কুল, দনিয়া কলেজসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, যাত্রাবাড়ী-কদমতলী-ডেমরায় ছাত্র-জনতা, যাত্রাবাড়ী থানা হেফাজতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
এদিন বেলা ১১টায় রাজধানীর কাজলা, কোনাপাড়া, কদমতলী, মেরাজনগরসহ বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে সমবেত হয়ে পৃথক পৃথক সমাবেশ করেন।
অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বেলা ১১টার দিকে দনিয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দনিয়া কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে শেষ করেন।

কলেজের অধ্যক্ষ জুয়েলা জেবুন্নেছা খান বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানাই।’
বক্তারা বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শিশু, নারী-পুরুষ নির্বিশেষে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বিশ্ববাসী ক্ষুব্ধ এবং ব্যথিত। আমরা এ গণহত্যা বন্ধ চাই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে