
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, দায়িত্ব পালনকালে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় রাস্তার পাশের মোটরসাইকেল রেখে রাস্তা পার হচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় গোপালগঞ্জগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাজেদুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি সাইফুলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে