
শরীয়তপুর সদর উপজেলায় সৎবাবার নির্যাতনে রাবেয়া আক্তার নামের আড়াই বছরের এক মেয়েশিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সৎবাবা মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার রুনা বেগমের প্রথম পক্ষের স্বামী গাইবান্ধার রিকশাচালক রাশেদুল ইসলামের মেয়ে রাবেয়া আক্তার। ছয় বছর আগে রুনার সঙ্গে রাশেদুলের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি মেয়েসন্তান। তাঁরা ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ভাড়া থাকতেন।
বনিবনা না হওয়ায় রাশেদুলের সঙ্গে বিচ্ছেদের পর চট্টগ্রামের টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলমকে বিয়ে করেন রুনা। কয়েক দিন আগে তাঁরা শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকায় চলে আসেন। সেখানে নিহত শিশু রাবেয়াকে নিয়ে স্থানীয় মো. এসকেন্দারের বাসায় ভাড়া থাকতেন রুনা-মঞ্জুরুল দম্পতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কান্নাকাটি ও প্রস্রাব-পায়খানা করে বলে সৎমেয়ে রাবেয়াকে দেখতে পারতেন না মঞ্জুরুল। তিনি প্রায়ই তাকে মারধর করতেন। সপ্তাহখানেক আগে ডোমসারের ভাড়া বাসায় রাবেয়াকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে নির্যাতন করেন মঞ্জুরুল। এরপর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
গত রোববার রাতে আবারও রাবেয়াকে মারধর করেন মঞ্জুরুল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার সকালে রাবেয়াকে সদর হাসপাতালে ভর্তি করেন মা রুনা আক্তার। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেয়ে ময়নাতদন্তের জন্য রাবেয়াকে সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং সৎবাবা মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত রাবেয়ার মা রুনা আক্তার বলেন, ‘আমার দ্বিতীয় স্বামী মঞ্জুরুল আলম মেয়েকে প্রায়ই নির্যাতন করতেন। তাঁর নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে আমি মেয়েকে হাসপাতালে নিয়ে ভর্তি করি। বিকেলে আমার মেয়ে মারা যায়। আমি এর বিচার চাই।’
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার বলেন, ‘নিহত রাবেয়ার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিই। কিন্তু তাঁকে নেওয়া হয়নি। পরে শিশুটি মারা যায়।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য রাবেয়ার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সৎবাবা মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করেছি। শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে