
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা না গেলেও তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার নিমতলা আন্ডারপাসের ১ হাজার গজ দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায়।
আবদুল কাদের জিলানী আরও বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমরা এ খবর পাই। লাশ হাসারা হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে