
ফরিদপুরে মুনসেরাতুল রহমান আলিফ নামের এক কলেজশিক্ষার্থীকে হত্যার মামলায় সিফাত হোসেন আবির নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ে রাশেদ খাঁ ও হিমেল নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রাশেদ ও হিমেলের বিরুদ্ধে প্রমাণের অভাব রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিফাত ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। খালাস পাওয়া রাশেদ ও হিমেল চাঁনমারী গ্রামের অধিবাসী। নিহত আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের কাজী জিল্লুর রহমানের ছেলে এবং জেলা শহরের সরকারি ইয়াছিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকেলে আলিফের সঙ্গে রাজেন্দ্র কলেজের একাডেমিক ভবনের সামনে সিফাত ও অন্যদের তর্কাতর্কি হয়। সে সময়ে সিফাত ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে রাশেদ ও হিমেল আলিফের হাত-পা চেপে ধরেন। পরে অন্য সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় আলিফকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলিফ মারা যান।
এ ঘটনায় আলিফের বাবা কাজী জিল্লুর রহমান পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে একমাত্র আসামি হিসেবে সিফাত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিচার পেয়ে সন্তুষ্ট। রায় ঘোষণার সময় সিফাত আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে