নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।
নিহত সুজানা রাজধানীর কাফরুল থানার কচুখেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।
পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে আর বাসায় ফিরেনি। আজ মঙ্গলবার সকালে সুজানার লাশ উদ্ধার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে সুজানার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ জানায়, সুজানার মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেলের হেলমেট পাওয়া যায়। হেলমেটটি সুজানার বন্ধু ১০ম শ্রেণির শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার। তারা উভয়েই কাফরুল এলাকার বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে ওই বন্ধু। তার সন্ধান চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে