
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রুবেল মিয়া (৩৫)। তিনি ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে। পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোন কল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তাঁর রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে