
রাজধানীর গুলশান–২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মারামারি ও কাপড় ধরে টানাটানির ঘটনায় তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ বলছে, তাঁদের কারোরই মদ পানের লাইসেন্স ছিল না। তাঁরা অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান। সেলেব্রিটা বার নারীদের কাছে অবৈধভাবে মদ বিক্রি করায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর অভিযোগের পর তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন—শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধান বলেন, মদ খাওয়ার জন্য যদি বৈধ লাইসেন্স থাকে তবেই বার থেকে মদ পান করতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। কিন্তু গত পয়লা বৈশাখের রাতে গুলশানের মতো একটি অভিজাত এলাকায় ওই নারীরা মদ পান করেন। তাঁদের কারো লাইসেন্স ছিল না। লাইসেন্সহীন কারো কাছে বার কর্তৃপক্ষ মদ বিক্রি করতে পারে না। তাদের উচিত ছিল এসব নারীর মদ খাওয়ার লাইসেন্স পরীক্ষা করা। এমনকি ওই নারীদের কাছে তারা অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে, যা পান করে মাতাল হয়েছেন।
ডিবি প্রধান বলেন, বারের লোকজনের উচিত ছিল, বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা। এই নারীরা বার থেকে বের হয়ে রাস্তায় গিয়ে প্রকাশ্যে মারামারিতে জড়ালেন। তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যা গুলশানের বাসিন্দাসহ দেশের মানুষ দেখলেন। সাধারণ মানুষ এই ভিডিও দেখে ভাববে শহরের রাস্তায় নারীরা মাতলামি ও মারামারি করে।
ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই মাতাল ছিলেন। আর ক্যাফে সেলেব্রিটা বারসহ যে বারগুলো লাইসেন্স ছাড়া মদ বিক্রি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হারুন অর রশীদ।
ভুক্তভোগী নারী রিতা আক্তার সুস্মি বলেন, ‘খাবার খেতে ওই রেস্তোঁরায় যাই। খাওয়ার একপর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে এক সঙ্গে টয়েলেটে ঢুকেছে। বিষয়টি রেস্তোঁরার ম্যানেজারকে বলি। তারা মেয়েদের বের করে দেয়। পরে রেস্তোঁরা থেকে বের হওয়ার সময় তারা হামলা করে।’
সুস্মি আরও বলেন, ‘আমাকে চড় থাপ্পড় দিতে পারত। কিন্তু রাস্তার মধ্যে আমার কাপড় খুলে ফেলে। আমাকে মারধর করে। কোনো মীমাংসা নয়, আমি তাদের সঠিক বিচার চাই। কারণ রাস্তায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাপড় খুলে ফেলতে পারে না।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে