গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুর মুক্তাদির বলেছেন, সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে এবং একটি সুন্দর দেশ গড়তে হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ত ভবনে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ৩৭ তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মান সম্মত নির্মাণকাজে সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি খালি জমিতে ভবন নির্মাণ, সরকারি ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তরের একক ক্ষমতা, মান সম্মত আধুনিক ট্রেনিং সেন্টার ও ল্যাবসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। জাতীয় স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কাজী ওয়াশী উদ্দিন, সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে