
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে নিম্নবর্ণিত ব্যক্তিকে তাঁর নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
আগামীকাল বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে প্রশাসক হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ এজাজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসক হিসেবে কালই আমি যোগ দেব। ঢাকার বাসিন্দাদের নাগরিক জীবনের কিছুটা বৈষম্য দূর করার কাজ হবে আমার অগ্রাধিকার। আমি সকলকে নিয়ে এই পরিবর্তনের কাজ করতে চাই।’
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সুপারিশ করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো সেই চিঠিতে লেখা হয়, ‘জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে