যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর সঙ্গে আছেন স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী।
আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।
সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের নির্বাচিত এমপি স্টিফান টিমসের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’। এটি লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
আগামী ১৬ এপ্রিল ডা. জাফরুল্লাহর বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশে ও আন্তর্জাতিক হেলথ সেমিনারে বক্তব্য দেবেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে