
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজবাড়ির পুকুরঘাটে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। আজ রোববার উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলোচনা–সমালোচনার ঝড় বইছে।
আবু ছাইদ শিকদার উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগিনা।
জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তাঁর বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ।
চেয়ারম্যান হওয়ার পর তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
অপর দিকে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে