
ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রবিউল ইসলাম রাব্বি (২৪)।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৪। গতকাল মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল জেলার বাসিন্দা।
র্যাব জানায়, ২০২০ সালে ১৭ মে মিরপুর মডেল থানা এলাকায় ভুক্তভোগী পরীক্ষার্থী তাঁর বাসায় ফিরছিল। পথে রবিউল একটি প্রাইভেট কারে জোর করে তুলে অপহরণ করে আশুলিয়ায় নিয়ে যান। আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রেখে ভুক্তভোগীকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। আদালত এই মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।
র্যাব-৪-এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন রাব্বি। তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্টসে চাকরি ও বিভিন্ন শোরুমের ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন। তাঁকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে