
টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম এখলাস মিয়া (৭০)। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার নেত্রকোনার বুরিজুরি সল্পদিঘিয়া এলাকায়। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এখলাস। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে ইজতেমা ময়দানেই তাঁর জানাজা নামাজ পড়ানো হয়।
এখলাস মিয়াকে নিয়ে প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার। মারা যাওয়া চারজনের মধ্যে দুজন মারা গেছেন বুধবার, একজন বৃহস্পতিবার এবং একজন শুক্রবার মারা গেছেন।
ইজতেমা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, গত বুধবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের ইউনুস মিয়া এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চৌহদ্দীগ্রামের জামাল উদ্দিন (৪০) মারা যান। আর বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আত্তার সাত্তার (৭০)।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে