ভালো চাকরি আর উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে গ্রিসে মানবপাচার ও ও অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতের নাম ছালাউদ্দিন (৪১)। গতকাল সোমবার রাজধানীর রমনার শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডি বলছে, গ্রেপ্তারকৃত ছালাউদ্দিন মানবপাচার চক্রের সক্রিয় সদস্য।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া শাখার পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃত ছালাউদ্দিন ৬ জনকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিস পাঠানোর আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। ৬ জনের কাছ ৩ কোটি ৭৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় একটি মামলা হলে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, চক্রটি বিভিন্নজনকে বিদেশ পাঠানোর কথা বলেও টাকা আদায় করতো। এ ছাড়া, তাঁরা বিদেশ পাঠালেও তাদের অন্য দেশে নিয়েও টাকা নিতো। এভাবে অনেকে পথে বসে গেছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে