
গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোনে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় স্বর্ণা আক্তার সুলতানা (১৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কোড়াপাড়া এলাকার মোহাম্মদ টিপু মিয়ার মেয়ে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে স্বর্ণা তাঁর স্বামী সাফায়েত হোসেনের সঙ্গে গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। আজ বিকেলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের পাশে ফুচকার দোকানে আসেন। পরে স্বর্ণা তাঁর মোবাইল ফোনে রেললাইনের একটি ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় ঢাকার কমলাপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ আজ রাত ৮টার দিকে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে