
গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সীমানা মধ্যবর্তী শীতলক্ষ্যা নদের তীর দখল করে শুরু হওয়া ওয়্যারহাউস নির্মাণকাজ দ্বিতীয়বারের মতো বন্ধ করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী এ নির্মাণকাজ বন্ধ করে দেন।
উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে শীতলক্ষ্যা নদের তীর দখল করে আকিজ পার্টিকেলের ওয়্যারহাউস নির্মাণকাজ চলছিল।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী আজকের পত্রিকাকে বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হয়। কয়েক দিন আগে শ্রীপুর উপজেলা প্রশাসন ও কাপাসিয়া উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে নির্মাণকাজ বন্ধ করে দেয়। আজ সকাল থেকে পুনরায় কাজ শুরু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে