
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরু শিকদার (৫০) ও বাবু মণ্ডল (৫৫)। নুরু গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। বাবু রাজবাড়ী সদর উপজেলার ছোট রঘুনাথপুর এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে। অবকাঠামো উন্নয়নমূলক ঠিকাদারি ব্যবসা আছে নুরুর।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন নুরু। বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থল নিহত হন। বাবু গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে বাবুর মৃত্যু হয় বলে জানান এসআই শওকত।
শওকত আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে