যশোরের মনিরামপুরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন–মনোহরপুর গ্রামের নাজিউর রহমান (২৮), পাঁচাকড়ি গ্রামের সিরাজুল ইসলাম (৩৯) ও তরিকুল ইসলাম (২৬),
কালিবাড়ি এলাকার শফিকুল ইসলাম (৩৯) ও কাজিয়াড়া গ্রামের কামরুজ্জামান (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। মনোহরপুর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নেহালপুরের কালীবাড়ি বাজার মোড়ের সরকারি পুকুরের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে