
যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা আছে।
আজ বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হন তিনি।
চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানা ও রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় অন্তত পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি দুই দফায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার।
ওসি বলেন, আওয়ামী লীগ নেতাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
শেরপুর পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় জানান, চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মামলা আছে। এজন্য তাঁকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে