
কুষ্টিয়ার দৌলতপুরে মৃতপ্রায় হিসনা নদী পুনরুদ্ধারে খননকাজ শুরু করা হয়েছে। আজ বুধবার সকালে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট আসন কুষ্টিয়া-১-এর সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্। হিসনা নদীর নাব্যতা ও প্রবাহ ফেরানোর জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আট কিলোমিটার এলাকায় খননকাজ শুরু হয়। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, প্রথম ধাপে দৌলতপুরের মহিষকুণ্ডি বাঁধের বাজার থেকে হিসনাপাড়া পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ, গড়ে ২০ মিটার প্রস্থ ও প্রয়োজন অনুযায়ী গভীরতায় নদীটি খনন করা হবে। তাজুয়ার ট্রেড সিস্টেম লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
এলাকাবাসীর মতে, খনন প্রক্রিয়া সফল হলে ফসলি জমি, বাজারঘাটের জলাবদ্ধতা নিরসনসহ প্রবহমান নদী এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলার বাঁধের বাজার এলাকায় খনন ও তীর সংরক্ষণকাজের উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন এমপি বাদশাহ্। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, প্রাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে